Wednesday, February 4, 2026
Wednesday, February 4, 2026
Homeরাজনীতিবিএনপির চেয়ারপার্সনের সুস্থতা কামনা করে মহানগর বিএনপির দোয়া মাহফিল মঙ্গলবার।

বিএনপির চেয়ারপার্সনের সুস্থতা কামনা করে মহানগর বিএনপির দোয়া মাহফিল মঙ্গলবার।

বিএনপির চেয়ারপার্সন সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মঙ্গলবার বাদ আসর হয়রত শাহজালাল (রহ.) মাজার মসজিদে মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সোমবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ, ৬টি থানার আহবায়ক কমিটির সকল নেতৃবৃন্দ ও ৪২টি ওয়ার্ড বিএনপির সভাপতি/আহবায়ক, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে যথা সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।-বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: