মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীর ডিমলায় আলোচনা সভা ও দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১ (সেপ্টেম্বর) বিকেলে দিবসটি উপলক্ষে ডিমলা উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিলসহ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরীর সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিলের আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আরিফ উল ইসলাম লিটন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, এছাড়া দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দল, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর রাজনৈতিক জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সঙ্গে সম্পৃক্ত একটি রাজনৈতিক শক্তি। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে জনগণের পাশে থেকে তাদের অধিকার প্রতিষ্ঠা এবং একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। বক্তারা আরো বলেন, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে ডিমলা উপজেলা বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে জনগণের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখতে হবে।
পরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া ও শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ দলের প্রয়াত নেতাকর্মী ও জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের বিএনপির সাবেক এমপি এ্যাব-এর আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ও প্রধানমন্ত্রী পরিবারের জন্য দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।