বাংলাদেশের শীর্ষ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত ৪৯ তম কেন্দ্রীয় পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছে ন্যাশনাল ওলামা এলায়েন্স।
সংগঠনটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও নিষ্ঠার মাধ্যমে এই গুরুত্বপূর্ণ ধাপ সফলভাবে অতিক্রম করেছে। তাদের এই অর্জন কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বরং দেশের দ্বীনি শিক্ষা ব্যবস্থার অগ্রগতির একটি ইতিবাচক প্রতিফলন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই কৃতি শিক্ষার্থীরা ভবিষ্যতে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে সমাজের কল্যাণ, নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা করছে সংগঠনটি।
এছাড়াও, শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে যেসব শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠান নিরলসভাবে অবদান রেখেছেন, তাদের প্রতিও গভীর কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বার্তাটি প্রেরণ করেন মাওলানা মোহাম্মদ ছালিম আহমদ খান, যুগ্ম সদস্য সচিব (দপ্তর), ন্যাশনাল ওলামা এলায়েন্স। বিজ্ঞপ্তি