Sunday, April 5, 2026
Sunday, April 5, 2026
Homeসম্পাদকীয়বোয়ালমারীতে নানা আয়োজনে যমুনা টেলিভিশন-এর একযুগ পূর্তি উদযাপন।

বোয়ালমারীতে নানা আয়োজনে যমুনা টেলিভিশন-এর একযুগ পূর্তি উদযাপন।

মুকুল বসু বোয়ালমারী প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারীতে দেশের জনপ্রিয় বেসরকারি সংবাদমাধ্যম যমুনা টেলিভিশন-এর একযুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় ‘ভালোবাসার একযুগ’ প্রতিপাদ্যে বোয়ালমারী স্টেশন রোডের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে কেক কাটা, আলোচনা সভা ও স্মৃতিচারণের আয়োজন করা হয়।

যমুনা টেলিভিশনের বোয়ালমারী করেসপন্ডেন্ট মুহাব্বাত জান চৌধুরীর সভাপতিত্বে এবং স্থানীয় গণমাধ্যম কর্মী আমীর চারু বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, গত ১২ বছরে বস্তুনিষ্ঠ, সাহসী ও অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে যমুনা টেলিভিশন দেশের মানুষের আস্থা অর্জন করেছে। দুর্নীতি, অনিয়ম ও জনদুর্ভোগের সংবাদ তুলে ধরে সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই গণমাধ্যমটি। অনুষ্ঠানে যমুনা টেলিভিশনের বোয়ালমারী করেসপন্ডেন্ট মুহাব্বাত জান চৌধুরীর বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী মোশাররফ হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, পৌর জামায়াতের আমীর মাওলানা সৈয়দ নিয়ামুল হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, প্রবীণ সাংবাদিক কাজী হাসান ফিরোজ, কাজী আমিনুল ইসলাম, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আল আমিনসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, “সত্য প্রকাশে নির্ভীক ভূমিকার কারণে যমুনা টেলিভিশন ইতোমধ্যেই দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।”
এ সময় যমুনা টেলিভিশনের বোয়ালমারী করেসপন্ডেন্ট মুহাব্বাত জান চৌধুরী বলেন, আধুনিক প্রযুক্তি ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে ভবিষ্যতেও মানুষের পাশে থেকে কাজ করে যাবে যমুনা টেলিভিশন।
অনুষ্ঠান শেষে অতিথিদের অংশগ্রহণে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
এর আগে যোহরবাদ বোয়ালমারী চৌরাস্তায় অবস্থিত দারুস সুন্নাহ মাদরাসায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নূরুল ইসলাম বাবুল-এর আত্মার মাগফিরাত কামনা এবং তার পরিবারের সদস্যদের সুখ-সমৃদ্ধি কামনা করা হয়। পাশাপাশি যমুনা টেলিভিশন ও এর কর্মীদের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: