Thursday, March 26, 2026
Thursday, March 26, 2026
Homeসারা বাংলাবোয়ালমারীতে নানা কর্মসূচিতে স্বাধীনতা দিবস উদযাপন।

বোয়ালমারীতে নানা কর্মসূচিতে স্বাধীনতা দিবস উদযাপন।

মুকুল বসু বোয়ালমারী প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) থানা চত্বরে সূর্যোদয়ের প্রাক্কালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচি শুরু হয়। সকাল ৬:৪৫ মিনিটে স্বাধীনতা র‌্যালি, ৭টায় বোয়ালমারী সরকারি কলেজ সংলগ্ন মুক্তিযুদ্ধে নিহত শহীদদের গণকবরে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ, সকাল ৮:৩০ মিনিটে জর্জ একাডেমির খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও পুলিশ-আনসার ভিডিপিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদ, একাডেমিক সুপারভাইজার আয়েশা খাতুন, প্রেসক্লাবের সভাপতি কাজী হাসান ফিরোজ, সাধারণ সম্পাদক কাজী আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রোকনুজ্জামান বকুল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ক্রীড়া সম্পাদক বুরহান উদ্দিন খান সৈকত প্রমুখ। পরে সকাল সাড়ে ১০:৩০ মিনিটে জেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিকাল ৪টায় জর্জ একাডেমী খেলার মাঠে উপজেলা প্রশাসন একাদশ বনাম পৌরসভা একাদশ এবং মুক্তিযোদ্ধা একাদশ বনাম সাংবাদিক একাদশের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: