Friday, April 3, 2026
Friday, April 3, 2026
Homeবিশেষ প্রতিবেদনবোয়ালমারীতে মিথ্যা তথ্যের অভিযোগে পাল্টা সংবাদ সম্মেলন।

বোয়ালমারীতে মিথ্যা তথ্যের অভিযোগে পাল্টা সংবাদ সম্মেলন।

বোয়ালমারী প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারীতে মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপনের অভিযোগ এনে এক সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন মো. মিজানুর রহমান নামে এক বিএনপি নেতা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি তার বিধবা বোন সুলতানা রাজিয়া ও ভাগ্নে রেজয়ানুর রহমান স্বচ্ছ পারিবারিক জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। তিনি দাবি করেন, এসব অভিযোগ সম্পূর্ণ কাল্পনিক এবং উদ্দেশ্যপ্রণোদিত। মিজানুর রহমান বলেন, তার পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় সুনামের সঙ্গে বসবাস করে আসছে। কিন্তু তার বোন ও ভাগ্নে পূর্ব থেকেই নানা ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। এ বিষয়ে বোয়ালমারী থানা ও ফরিদপুর আদালতে একাধিক মামলা দায়ের করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তিনি অভিযোগ করেন, তার ভাগ্নে অতীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে বিভিন্নভাবে হয়রানি করেছেন। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সাম্প্রতিক একটি ঘটনার প্রেক্ষিতে তার বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে, তাতে তিনি ও তার পরিবারের সদস্যরা সম্পৃক্ত নন। বরং ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন করে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
এ সময় তিনি জানান, পূর্বে পারিবারিক সালিশের মাধ্যমে সম্পত্তির বিষয়টি নিষ্পত্তি করা হলেও তার বোন ও ভাগ্নে সেই সিদ্ধান্ত মানছেন না। বরং এখনো বসতবাড়ির একটি অংশ দখলে রেখে তাকে মামলা ও হামলার ভয়ভীতি দেখিয়ে আসছেন।
নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।” তিনি মিথ্যা মামলা প্রত্যাহার এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: