Tuesday, February 24, 2026
Tuesday, February 24, 2026
Homeসম্পাদকীয়বোয়ালমারী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল।

বোয়ালমারী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল।

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদস্যদের অংশগ্রহণে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি ও স্থানীয় সাপ্তাহিক চন্দনা পত্রিকার সম্পাদক কাজী হাসান ফিরোজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম, সহ-সভাপতি ও ভোরের কাগজ প্রতিনিধি কামরুল সিকদার ও দেশ রূপান্তর প্রতিনিধি দীপঙ্কর পোদ্দার, সহ-সাধারণ সম্পাদক ও বাংলাদেশের খবর প্রতিনিধি এম জামান, সাংগঠনিক সম্পাদক ও খোলা কাগজ প্রতিনিধি আল মামুন রনি, অর্থ সম্পাদক ও স্থানীয় সাপ্তাহিক মানব দর্পণ সম্পাদক মো. তারিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মুকুল বসু, প্রচার সম্পাদক ও আমার দেশ প্রতিনিধি এস এম রুবেল, শিক্ষা ও সমাজসেবা বিষয়ক সম্পাদক ও স্থানীয় পাক্ষিক নজীর বাংলা সম্পাদক সাইফুল্লাহ নজীর মামুন, তথ্য ও প্রকাশনা সম্পাদক এবং কালবেলা প্রতিনিধি রাতুল খান, নির্বাহী সদস্য ও ভোরের চেতনা প্রতিনিধি রবিউল খান, কালের খেয়া প্রতিনিধি টুটুল বসু, সাধারণ সদস্য ও সাপ্তাহিক চন্দনা প্রতিনিধি নাগর মিয়া প্রমুখ। ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যানে দোয়া ও মোনাজাত করা হয়।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: