Monday, February 16, 2026
Monday, February 16, 2026
Homeজাতীয়মহান মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর (অবঃ) ৪২তম মৃত্যুবার্ষিকী...

মহান মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর (অবঃ) ৪২তম মৃত্যুবার্ষিকী উদযাপন।

সংবাদ বিজ্ঞপ্তি

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ (সোমবার):

আজ (১৬ ফেব্রুয়ারি ২০২৬) মহান মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর (অবঃ) ৪২তম মৃত্যুবার্ষিকী বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক যথাযথ মর্যাদার সাথে পালিত হয়। জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল মোঃ আলীমুল আমীন, এসইউপি, এনডিসি, পিএসসি, এমফিল যথাযথ সামরিক মর্যাদায় সিলেটে জেনারেল এম এ জি ওসমানীর (অবঃ) সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পন করেন। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনারের মাধ্যমে সম্মান প্রদর্শন করে। পরিশেষে তাঁর রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে সিলেট এরিয়ার সকল ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, সামরিক বাহিনীর অন্যান্য পদবির সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: