Monday, April 13, 2026
Monday, April 13, 2026
Homeবিশেষ প্রতিবেদনমানবতার স্পর্শে অনাথ শিশুদের মুখে হাসি ফোটাতে ডা. আরিবা ইসলামের ব্যতিক্রমী উদ্যোগ।

মানবতার স্পর্শে অনাথ শিশুদের মুখে হাসি ফোটাতে ডা. আরিবা ইসলামের ব্যতিক্রমী উদ্যোগ।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

মানবতা যখন সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তখন পৃথিবী সত্যিই আরও সুন্দর হয়ে ওঠে – মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত তরুণ চিকিৎসক ডা. আরিবা ইসলামের এই উক্তিরই বাস্তব প্রমাণ এটি। সম্প্রতি তিনি অনাথ শিশুদের সঙ্গে সময় কাটাতে এবং তাদের মুখে হাসি ফোটাতে এক অনন্য উদ্যোগ নিয়েছেন।

জানা যায়, ডা. আরিবা ইসলাম তাঁর ব্যস্ত সময়সূচী থেকে কিছুটা সময় বের করে সমাজের অবহেলিত অনাথ শিশুদের পাশে দাঁড়ান এবং তাদের সঙ্গে আনন্দময় মুহূর্ত কাটান। তিনি শিশুদের গল্প শুনিয়ে, খেলাধুলা করে এবং বিভিন্ন উপহার বিতরণের মাধ্যমে তাদের মনে আনন্দের বীজ বপন করেন।

এই মহান উদ্যোগে অনুপ্রাণিত হয়ে অনেকেই মানবিক কাজে এগিয়ে আসার আগ্রহ প্রকাশ করেছেন। ডা. আরিবা ইসলামের এই উদ্যোগ শুধু শিশুদের মুখে হাসিই ফোটায়নি, বরং সমাজে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্তও স্থাপন করেছে। এই কার্যক্রমের পেছনের অনুপ্রেরণা হলেন তাঁর বাবা শাহরিন ইসলাম তুহিন, যিনি সর্বদা মানবিক মূল্যবোধে বিশ্বাসী এবং সমাজসেবামূলক কাজে উৎসাহ দিয়ে আসছেন।

সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের প্রতি আহ্বান জানিয়ে ড. আরিবা ইসলাম বলেন, “সামান্য সময় ও ভালোবাসা দিয়ে আমরা এই শিশুদের জীবনকে কিছুটা হলেও উজ্জ্বল করতে পারি। মানবতার এই ছোট ছোট উদ্যোগ আমাদের সমাজ ও বিশ্বকে বদলে দিতে পারে – সচেতন মানুষেরা এমনটাই বিশ্বাস করেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: