Thursday, March 12, 2026
Thursday, March 12, 2026
Homeআন্তর্জাতিকযুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ।

যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ।

প্রকাশ : ১২ মার্চ ২০২৬.

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় বাসস্থান বিধ্বস্ত হওয়ার পর অন্যত্র চলে যাচ্ছে রাজধানী তেহরানের এক পরিবার। ছবি: আল-জাজিরা

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর দেশটিতে গত দুই সপ্তাহে প্রায় ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। খবর আল-জাজিরার।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বৃহস্পতিবার (১২ মার্চ) জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে সংস্থাটি বলছে, সারা দেশে বাস্তুচ্যুত পরিবারের ওপর চালানো প্রাথমিক এক জরিপের ভিত্তিতে তারা এই হিসাব তৈরি করা হয়েছে।

ইউএনএইচসিআর আরও জানায়, যুদ্ধ চলমান থাকায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে। এটি মানবিক চাহিদার এক উদ্বেগজনক চিত্র তুলে ধরছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাতের কারণে সাধারণ মানুষ দলে দলে শহর ছেড়ে গ্রাম অঞ্চলের দিকে পালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো এই বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মানুষের জন্য জরুরি খাদ্য, পানীয় জল এবং আশ্রয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছে।

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ইরানে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৩০০ মানুষ নিহত হয়েছে। যুদ্ধের প্রথম দিনে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় ১৭৫ জন স্কুলছাত্রী ও এক কর্মী নিহত হয়।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: