মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারীর ডিমলায় যুবদলের নতুন আহ্বায়ক কমিটি হওয়ায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের লক্ষ্যে উপজেলা যুবদলের উদ্যোগে নতুন আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক ও সভা সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম খাঁন লোহানী। এছাড়া উপজেলা যুবদলের নেতারাসহ উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
এছাড়া নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের বিএনপি’র সাবেক সংসদ সদস্য জননেতা প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করা সহ নতুন নেতৃত্ব তৈরি এবং তরুণদের সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করেন বক্তারা। উল্লেখ্য, আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে ডিমলা উপজেলা যুবদলও বিভিন্ন কর্মসূচি গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। সভায় বক্তারা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন এবং কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।