Sunday, March 1, 2026
Sunday, March 1, 2026
Homeআইন আদালতরমজানের বাজারে ডিমলা প্রশাসনের মনিটরিং ৫ ব্যক্তির ৪ হাজার টাকা অর্থদণ্ড।

রমজানের বাজারে ডিমলা প্রশাসনের মনিটরিং ৫ ব্যক্তির ৪ হাজার টাকা অর্থদণ্ড।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারী জেলার ডিমলা উপজেলায় পবিত্র রমজান মাস উপলক্ষে বাজার মনিটরিং কাযর্ক্রম এবং মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
১ মার্চ ডিমলা বাজারে উপজেলা প্রশাসন ডিমলার পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হয়। এ সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত এর উদ্দেশ্যে জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ।

বাজার মনিটরিং কাযর্ক্রম এবং মোবাইল কোর্ট পরিচালনা করেন ডিমলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: ইমরানুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি), ডিমলা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রওশন কবির এবং জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারী এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তানজীর ইসলাম । মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী বিক্রয় সহ অন্যান্য অপরাধে ৫ জন ব্যক্তিকে সতর্কতামূলক ভাবে ৪০০০ ( চার হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দোকানে মূল্য তালিকা প্রদর্শন, ইফতার সামগ্রী ঢেকে রাখা সহ স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়। ও ডিমলা উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে বাজার মনিটরিং এবং মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: