Tuesday, February 24, 2026
Tuesday, February 24, 2026
Homeরাজনীতিরমজানের বাজারে মনিটরিংয়ে নেমেছেন নীলফামারী ১ আসনের এমপি সাত্তার।

রমজানের বাজারে মনিটরিংয়ে নেমেছেন নীলফামারী ১ আসনের এমপি সাত্তার।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে সরাসরি বাজার মনিটরিংয়ে নেমেছেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। এ সময় তিনি ডিমলা উপজেলার খগা,টুনিরহাট, ডাঙ্গারহাট ও কলোনী সহ বিভিন্ন এলাকার মানুষের সাথে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি কাঁচাবাজার, মাছবাজারসহ বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শন শেষে তিনি বাজার ব্যবস্থাপনায় কিছু অসংগতি ও পরিচ্ছন্নতার ঘাটতির কথা উল্লেখ করে দ্রুত তা সমাধানের নির্দেশ দেন। তিনি বলেন, “বাজারে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং প্রয়োজন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টানাতে হবে এবং সেই তালিকা অনুযায়ী বিক্রি নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, “রমজানে সাধারণ মানুষের কষ্ট যেন না বাড়ে, সে জন্য প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয়ে কাজ করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা এনসিপি’র যুগ্ম সদস্য সচিব মোঃ রাশেদ ইসলাম, এবং বাংলাদেশ জামায়াতের ডিমলা উপজেলার সেক্রেটারি কাজী রুকুনুজ্জামান বকুলসহ স্থানীয় নেতাকর্মীরা।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: