Sunday, April 12, 2026
Sunday, April 12, 2026
Homeসারা বাংলারমজানে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে নীলফামারী জেলা প্রশাসনের কঠোর মনিটরিং।

রমজানে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে নীলফামারী জেলা প্রশাসনের কঠোর মনিটরিং।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য নিয়ন্ত্রণ এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নীলফামারী জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নীলফামারী শহরের বড় বাজার এলাকায় সরেজমিন বাজার পরিদর্শন ও মনিটরিং করা হয়। এ সময় চাল, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, খেজুর, সবজি, মাংসসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা যাচাই করা হয় এবং দোকানভেদে দামের সামঞ্জস্য পরীক্ষা করা হয়।মনিটরিংকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দোকানের দৃশ্যমান স্থানে নির্ধারিত মূল্যতালিকা টাঙানোর নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি অযৌক্তিক মূল্যবৃদ্ধি, কৃত্রিম সংকট সৃষ্টি এবং অবৈধ মজুতদারির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসে যেন সাধারণ মানুষ ন্যায্যমূল্যে প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারে, সে লক্ষ্যে বাজার তদারকি কার্যক্রম আরো জোরদার করা হবে। নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং টিমের মাধ্যমে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।

এ সময় নীলফামারী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান নিজে উপস্থিত থেকে বাজার পরিস্থিতি পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। বাজার মনিটরিং কার্যক্রমে ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে আসে। সাধারণ জনগণ জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত তদারকি থাকলে রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকবে এবং কৃত্রিম সংকটের আশঙ্কা কমবে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রমজান মাসজুড়ে জেলার বিভিন্ন বাজারে এ ধরনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় কঠোর অবস্থান গ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: