সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬। যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান, সাবেক এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রয়াত পিতা বিশিষ্ট রাজনীতিবিদ, ক্রীড়ানুরাগী, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য মির্জা রুহুল আমিনের স্মরণে ও তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও ক্রীড়ামুখী সমাজ গড়ে তোলার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করেছে যুব ঐক্য, রাণীশংকৈল। শুক্রবার (১৪ আগষ্ট) বিকাল ৪টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোঃ মহিবুল্লাহ আবু নূর ।
যুব ঐক্যের সভাপতি ও যুবদলের সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম আক্তার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী । গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন রাণীশংকৈল পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী সাধারণ সম্পাদক মহসিন আলী ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নূর নবী, সহ-সভাপতি খলিলুর রহমান, শাহাদাত হোসেন, মাহামুদুল নবী পান্না বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার উপজেলা যুবদলের সভাপতি শামীম হোসেন সুমন প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম, পৌর যুবদলের সভাপতি ফারুক হোসেন, সম্পাদক মমিন হোসেন, সাংগঠনিক সম্পাদক মুক্তারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব ঐক্যের দপ্তর সম্পাদক ও রাতোর ইউনিয়ন যুবদলের সভাপতি কায়েদুল ইসলাম ও যুব ঐক্যের প্রচার সম্পাদক আল মামুনুর রশিদ মিন্টু ।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় হারাগাছা ফুটবল একাডেমি রংপুর ও মাহিদ ফুটবল একাডেমি পীরগঞ্জ। খেলায় মাহিদ ফুটবল একাডেমি পীরগঞ্জ ১-০ গোলে হারাগাছা ফুটবল একাডেমি রংপুর কে পরাজিত করে খেলার শুভ সূচনা করে।