Saturday, March 21, 2026
Saturday, March 21, 2026
Homeআইন আদালতরাণীশংকৈলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।

রাণীশংকৈলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।

সুজন আলী রাণীশংকৈল প্রতিনিধি।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল‌‌‌ থানা পুলিশ জিআর মামলার সাজাপ্রাপ্ত নুরুল হুদা (৫৮) নামে এক আসামীকে গ্রেফতার করেছে। তিনি পলাতক ছিলেন। বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে তার নিজ বাড়ি রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত
নুরুল হুদা মৃত শামসুল হকের ছেলে।

তিনি জিআর ৬৯/২০ মামলায় ২ বছরের সাজা প্রাপ্ত আসামী। রাণীশংকৈল থানা অফিসার ইনর্চাজ (ওসি) মুহা: আরশেদুল হক বলেন,গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আজ বৃহস্পতিবার সকালে তাকে ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: