Wednesday, February 4, 2026
Wednesday, February 4, 2026
Homeআইন আদালতর‌্যাবের অভিযানে ডিমলার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার।

র‌্যাবের অভিযানে ডিমলার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

র‌্যাবের যৌথ অভিযানে নীলফামারী জেলার ডিমলা থানার চাঞ্চল্যকর হামিদুল হত্যা মামলার পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার।

১। ‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারন করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। হত্যার মতো মারাত্মক অপরাধের ক্ষেত্রে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।

২। বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, ভিকটিম হামিদুল ইসলাম এবং গ্রেফতারকৃত আসামির সাথে দীর্ঘদিন যাবৎ জমি-জমা এবং পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য ছিলো। এরই ধারাবাহিকতায় ইং ১৯/১২/২০২৫ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় আসামিগণ ভিকটিমের সীমানার মধ্যে অবৈধভাবে একটি ঘর নির্মান শুরু করে। উক্ত ঘটনা দেখে ভিকটিম বাধা দিতে গেলে গ্রেফতারকৃত আসামি মোঃ আবুল হোসেন (৫৬) এবং তার নির্দেশে সহযোগী আসামিগণ মিলে ভিকটিমকে এলোপাথারী মারপিট করে গুরুতর জখম করে। পরবর্তীতে আশপাশের লোকজন এসে ভিকটিমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করায় এবং ইং ২০/১২/২০২৫ তারিখ আনুমানিক সকাল ০৮.৩০ ঘটিকার সময় চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম মৃত্যুবরণ করেন। পরবর্তীতে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে নীলফামারী জেলার ডিমলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১৭,তারিখ-২৩/১২/২৫খ্রি; ধারা- ১৪৩/১৪৭/৪৪৭/৪৪৮/৩৪১/ ৩২৩/৩২৪/৩২৬/৪২৭/৩০২/৫০৬/১১৪ পেনাল কোড।

৩। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক হত্যাকান্ড হওয়ায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়। ৪। সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে ইং ২৮/০১/২০২৬ তারিখ রাত ০৮.৫০ ঘটিকার সময় র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী এবং র‌্যাব-৪, সিপিসি-১, পাইকপাড়া, মিরপুর-১, ঢাকা এর যৌথ আভিযানিক দল ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন বাড়ী নং ৩৪, লাইন নং ৪, ব্লক-ডি, সেকশন-১২, শহীদবাগ, মিরপুর, ঢাকা-১২১৬ এর জনৈক মোঃ মাহমুদ হোসেন এর বাড়ীতে অভিযান পরিচালনা করে এজাহারনামীয় পলাতক আসামি মোঃ আবুল হোসেন (৫৬), পিতা- মৃত ঝরু মামুদ, সাং- মধ্যে কাকড়া (৬নং ওয়ার্ড), থানা-ডিমলা, জেলা- নীলফামারী’কে গ্রেফতার করে। ৫। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এ ধরনের প্রতিটি সহিংস ঘটনার প্রতিরোধে র‍্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধভাবে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: