Thursday, February 26, 2026
Thursday, February 26, 2026
Homeজাতীয়শনিবার সিলেট আসছেন তিন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার মুক্তাদির।

শনিবার সিলেট আসছেন তিন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার মুক্তাদির।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি আগামী ২৮ ফেব্রুয়ারি শনিবার একদিনের সরকারি সফরে সিলেট আসছেন। সফরকালে তিনি সরকারি বিভিন্ন কর্মসূচি, মতবিনিময় সভা এবং নদী ভাঙন এলাকা পরিদর্শন করবেন। শনিবার সকাল ৮:৪৫ মিনিটে সরকারি মদন মোহন কলেজ রোভার স্কাউট সদস্যদের সাথে মতবিনিময়।
সকাল ৯:৩০ মিনিটে সিলেট সার্কিট হাউজে সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা প্রশাসক এবং নির্বাহী প্রকৌশলীদের সাথে মতবিনিময় সভা।
সকাল ১১টায় পানি সম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি-কে সাথে নিয়ে সিলেটের নদী ভাঙন কবলিত সুরমা ও চেঙ্গার নদী পরিদর্শন করবেন। দুপুর ২টায় সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাথে নিজ বাসভবনে মতবিনিময়। বিকাল ৩:৩০ মিনিটে সিলেট সদর উপজেলা আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান। বিকাল ৪:৪৫ মিনিটে সিলেট সদর উপজেলা পরিষদের মাসিক সভায় অংশগ্রহণ। সন্ধ্যা ৬টায় সদর উপজেলা পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে যোগদান। সফর শেষে ঐদিন রাত ৮টা ৫০ মিনিটের ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: