Sunday, February 8, 2026
Sunday, February 8, 2026
Homeরাজনীতিশিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক উন্নতি করতে চাই -----এম এ মালিক।

শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক উন্নতি করতে চাই —–এম এ মালিক।

লতিফা শফি মহিলা কলেজে বার্ষিক আনন্দ অনুষ্ঠান।

নাচ গান কবিতা আবৃত্তি আর নৃত্য সবই ছিল। ছিলো সুধীজন আর গুণীজনের দিকনির্দেশনা মূলক বক্তব্য। একটা অন্যরকম উত্তেজনা আর উচ্ছ্বাসে ভরপুর প্রাণবন্ত এক অনুষ্ঠান উপহার দিল দক্ষিণ সুরমার লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজ। কয়েক হাজার ছাত্রী তাদের অভিভাবকদের নিয়ে জড়ো হয়েছিলেন প্রাণের ক্যাম্পাসে।
৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কলেজের বার্ষিক আনন্দ অনুষ্ঠান “চড়ুই ভাতি”র এই ব্যতিক্রমী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফি আহমদ চৌধুরী।
কলেজ অধ্যক্ষ আমিরুল আলম খানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৩ আসনের প্রার্থী বিশিষ্ট রাজনৈতিক নেতা এম এ মালিক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই অঞ্চলে নারীদের উচ্চ শিক্ষা প্রসারে এই কলেজ অনন্য ভূমিকা পালন করছে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে এই অঞ্চলের শিক্ষা ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে চাই। আর এই লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কলেজের কো-ফাউন্ডার বেগম লতিফা চৌধুরী বলেন, স্বপ্নের এই প্রতিষ্ঠান একদিন এই অঞ্চলের সেরা প্রতিষ্ঠান হবে এই প্রত্যাশা আমাদের। তিনি সেই লক্ষ্য বাস্তবায়নে কলেজের শিক্ষক ছাত্রী এবং তাদের অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
আর সভাপতির বক্তব্যে আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেন, নিজের মেহনতের টাকা দিয়ে কলেজে বিলাসবহুল ভবন গুলো নির্মাণ করে দিয়েছি। যাতে এই অঞ্চলের ঘরে ঘরে উচ্চশিক্ষিত নারী সৃষ্টি হয়। যারা আগামীতে তাদের পরিবার এবং দেশের কল্যাণে কাজ করবে। অনুষ্ঠানে প্রফেসর ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরী সহ ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তৃতা করেন। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: