Thursday, February 26, 2026
Thursday, February 26, 2026
Homeবিশেষ প্রতিবেদনশিবগঞ্জের শাহাবাজপুরে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত।

শিবগঞ্জের শাহাবাজপুরে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত।

শিবগঞ্জ উপজেলা(চাঁপাইনবাবগঞ্জে) প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্লিন শিবগঞ্জ গড়ার লক্ষ্যে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ড. কেরামত আলী। এর ধারাবাহিকতায় ক্লিন শিবগঞ্জ গড়ার লক্ষ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০টায় ৪৩, চাঁপাইনবাবগঞ্জ-১ সংসদ সদস্য ড. কেরামত আলীর সহযোগিতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, শাহাবাজপুর ইউনিয়ন শাখার আয়োজনে শাহাবাজপুর ইউনিয়ন আমীর মোহাঃ তোজাম্মেল হক এর সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারী মোঃ জোবাযের এর সঞ্চালনায় পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এসময় জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা ঐতিহাসিক সোনামসজিদ ও শাহ্ নিয়ামতুল্লাহ র: এর মাজার শরীফের রাস্তাসহ প্রান্তে থাকা ময়লা-আবর্জনা পরিস্কার করেন।

উপস্থিত বক্তারা বলেন,পরিস্কার পরিচ্ছন্ন থাকা ইমানের অংঙ্গ। এছাড়াও পরিবেশের ভারসাম্য ও সুস্বাস্থ্যের জন্যও এটি অতীব জরুরী । নিজ নিজ জায়গা থেকে সর্বস্তরের মানুষের উচিত নিজ এলাকা ও কর্মস্থল পরিস্কার পরিচ্ছন্ন রাখা ।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: