Wednesday, April 8, 2026
Wednesday, April 8, 2026
Homeবিশেষ প্রতিবেদনশিবগঞ্জে মাদকরোধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন।

শিবগঞ্জে মাদকরোধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন।

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদক রোধে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার দুর্লভপুর বাজারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, দুর্লভপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আলী, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট বজলুর রহমান, স্বেচ্ছাসেবকদল নেতা তোফিকুল ইসলাম ও মিনু বেগমসহ অন্যরা। বক্তারা বলেন, দুর্লভপুরের আওয়ামী লীগ সন্ত্রাসী মাদককারবারী মাসুদ, জুলমত ও সাদ্দাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছেন।

মাদকসেবনে জড়িয়েছে কিশোর ও যুব সমাজ। এতে অতিষ্ঠ গ্রামবাসী। মানববন্ধনে গ্রামবাসীরা অভিযোগ করেন, গত ১৭ বছর আওয়ামীলীগের ছত্রছায়ায় তারা এলাকায় কিশোর গ্যাং তৈরি করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করেছে। এছাড়াও দুর্লভপুর রোড বাজার সংলগ্ন নিজ বাড়িতে নিয়মিত মাদকের আসর বসানো হচ্ছে। এলাকার যুব সমাজ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। দুর্লভপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আলী বলেন, গত ১৭ বছর ধরে তারা পরিকল্পিতভাবে কিশোর গ্যাং তৈরি করে এলাকার শিশু-কিশোরদের অপরাধমূলক কাজে জড়িয়ে ফেলছে। অবসরপ্রাপ্ত বিডি আর সদস্য হাবিবুর রহমান বলেন, গত ৮ থেকে ১০ বছর আগে এই মাসুদ মাদক কারবারের সাথে জড়িত থাকায় ক্রসফায়ারের আসামী ছিল। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে সে বেঁচে যায়। তারা আওয়ামী লীগের কর্মী। তিনি আরও বলেন, আমরা একটি মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত এলাকা চাই। অবিলম্বে মাদককারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান বক্তারা। মানববন্ধনে কয়েক সচেতন ব্যক্তি ও নারীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: