Tuesday, March 10, 2026
Tuesday, March 10, 2026
Homeবিশেষ প্রতিবেদনশিবগঞ্জে ৭৩ হাজার অসহায় ও দরিদ্র পরিবার পাবে ভিজিএফ’র চাল।

শিবগঞ্জে ৭৩ হাজার অসহায় ও দরিদ্র পরিবার পাবে ভিজিএফ’র চাল।

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি-

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ১৫টি ইউনিয়নে এ বছর ৭৩ হাজার ৮৫৫টি অসহায় ও দরিদ্র পরিবারকে দেয়া হবে ভিজিএফ’র চাল।
প্রতিটি পরিবারকে ১০ কেজি করে মোট চাল দেয়া ৭৩৮ দশমিক ৫৫ মেট্রিক টন। এ বছর উপজেলার শাহবাজপুর ইউনিয়নে ৭ হাজার ৩৬৯, দাইপুখুরিয়া ইউনিয়নে ৫ হাজার ৫৪০,মোবারকপুর ইউনিয়নে ৪ হাজার ২৩১, চককীর্তি ইউনিয়নে ৪ হাজার৯৭৩, কানসাট ইউনিয়নে ৫ হাজার ৭৮০, শ্যামপুর ইউনিয়ন, ৫ হাজার ৫১৪, বিনোদপুর ইউনিয়নে ৫ হাজার ৭৩১, মনাকষা ইউনিয়নে ৭ হাজার ৩১৮, দূর্ভলপুর ইউনিয়নে ৭ হাজার ৮৯, উজিরপুর ইউনিয়নে ১ হাজার ৭৩, পাঁকা ইউনিয়নে ২ হাজার ৯৭৪, ঘোড়াপাখিয়া ইউনিয়নে ২ হাজার ৪৩০, ধাইনগর ইউনিয়নে ৫ হাজার ২৪৩, নয়ালাভাঙ্গা ইউনিয়নে ৫ হাজার ৬৪০ ও ছত্রাজিতপুর ২ হাজার ৯৫০টি পরিবারকে ১০ কেজি করে মোট ৭৩৮ দশমিক ৫৫মেট্রিক টন চাল দেয়া হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, বুধবার থেকে ভিজিএফ’র চাল প্রতিটি ইউনিয়নে দেওয়া শুরু হবে। এবার উপজেলার ১৫টি ইউনিয়নে ৭৩ হাজার ৮৫৫ টি পরিবারের বিপরীতে মোট ৭৩৮.৫৫ মেট্রিক টন চাল দেয়া হবে। আশা করছি, প্রতি বছরের মতো এবারও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা সুষ্ঠুভাবে বিরতণ করবেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: