Wednesday, February 4, 2026
Wednesday, February 4, 2026
Homeবিশেষ প্রতিবেদনশিবগঞ্জ সীমান্তে মানবিক কারণে বিজিবি ও বি এস এফের সহযোগিতায় স্বজনের...

শিবগঞ্জ সীমান্তে মানবিক কারণে বিজিবি ও বি এস এফের সহযোগিতায় স্বজনের লাশ দেখতে পেল ভারতীয় নাগরিক আত্মীয়রা।

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা ঃ

বিজিবি ও বিএসএফের মানবিক উদ্যোগে বাংলাদেশী নাগরিকের লাশ ভারতীয় নাগরিক (আত্মীয়-স্বজনদের) দেখানো হয়েছে”। ঘটনাটি ঘটেছে ২৪ জানুয়ারী শনিবার বিকাল চারটায় শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নে আজমতপুর সীমান্তে।

বাংলাদেশী মৃত ব্যক্তি হলেন শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর গ্রামের কেতাব উদ্দিন ঝাটুর স্ত্রী ও শাহাবাজপুর ইউপি সদস্য মোঃ মুনিরুল ইসলাম (লাঠি)র আম্মা মোসাঃ রোজিয়া খাতুন। তিনি বার্ধক্য জনিত কারণে শনিবার সকাল১০ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহ ওয়া ইম্না।ইলাহির রাজেউন)পারিবারিক অনুরোধের প্রেক্ষিতে আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক আরাফাতের প্রচেষ্টায় মরহুমার লাশ তার ভারতীয় নাগরিক আত্মীয়-স্বজনদের দেখানোর জন্য বিজিবির ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার আজমতপুর বিওপি কর্তৃক পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফকে এই মানবিক বার্তাটি পৌঁছে দেন। এরই পরিপ্রেক্ষিতে বিএসএফ মরহুমার আত্মীয়-স্বজনদের দেখানোর সুযোগ করে দেন। এ সময় বিওপি পর্যায়ের বিজিবি -বি এস এফের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: