Sunday, April 12, 2026
Sunday, April 12, 2026
Homeরাজনীতিসংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন জমা দিয়েছেন অধ্যাপিকা সেতারা সুলতানা।

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন জমা দিয়েছেন অধ্যাপিকা সেতারা সুলতানা।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন নীলফামারী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা চৌধুরী।

শনিবার ঢাকাস্থ নয়াপল্টন দলীয় কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করে রবিবার বিকেলে জমা দেন তিনি।

জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, নীলফামারী জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ও ডিমলা উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। এছাড়া বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নীলফামারী ইউনিটের নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপিকা সেতারা সুলতানা। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স সম্পন্ন করা সেতারা সুলতানা চৌধুরী গেল ১৭বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় চরম নির্যাতনের স্বীকার হন।

অধ্যাপিকা সেতারা সুলতানা চৌধুরী জানান, আমাকে দলীয় ভাবে মনোনয়ন দেয়া হলে স্থানীয় উন্নয়নের পাশাপাশি নারীর ক্ষমতায়নে বিশেষ ভুমিকা রাখবো। জেলা বিএনপি’র আহবায়ক কমিটির উপদেষ্টা অধ্যাপক রইছুল আলম চৌধুরীর স্ত্রী সেতারা সুলতানা চৌধুরী। দলীয় মনোনয়নপত্র জমা প্রদান শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক
সম্মানিত সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: