
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সংসদের প্রথম সারিতে প্রথম আসনটিতে বসেছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংসদ নেতার পাশের আসনে বসেছেন দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরে বসেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
পরের আসনগুলোর মধ্যে পর্যায়ক্রমে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ; সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।
প্রথম সারির মাঝের আসনে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং জয়নাল আবদিন।
সংসদ নেতার ঠিক পেছনে দ্বিতীয় সারিতে বসেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তার পাশে বসেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
এরপরে পর্যায়ক্রমে বসেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, আবদুস সালাম পিন্টু, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মজিবর রহমান সরওয়ার, আমান উল্লাহ আমান, আবুল খায়ের ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শাহজাহান চৌধুরী, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সড়কমন্ত্রী শেখ রবিউল আলম, এ কে এম ফজলুল হক মিলন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর, বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী, লুৎফুজ্জামান বাবর ও হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।



