সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব ঐতিহ্যবাহী রথমেলার উদ্ভোধন হয়েছে সিলেট নগরীর রিকাবীবাজারে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মানুষের মাঝে পানি বিতরণ করেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান জনাব রেজাউল হাসান কয়েছ লুদী। এসময় তিনি বলেন, জুলাই আন্দোলনের সুফল ঘরে ঘরে পৌঁছে দেবে সরকার। জুলাই চেতনা বাস্তবায়নে বিএনপি সরকার অঙ্গীকারবদ্ব। সকল ধর্মের মানুষের জন্য কাজ করছে সরকার। জনগণের মৌলিক অধিকার, স্বার্থ, মর্যাদা, ন্যায়বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব।
মেলার উদ্বোধন করে বিএনপি নেতা, আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলার শাখার উপদেষ্টা, সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুব চৌধুরী বলেন, সরকার জনগণের, সকল ধর্মের মানুষের মাঝে গনঅভ্যুত্থানেের স্পিরিট ছড়িয়ে দিতে চায়, জুলাই আন্দোলনে বিএনপির হিস্যা আছে। জুলাই গনঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বৈষম্য, দুর্নীতি, গুম-খুন, ভোটাধিকার হরন, ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে সর্বস্তরের জনগণের ক্ষোভের বিস্ফোরণ। বিভিন্ন ইস্যুতে যারা সরকারকে বিব্রত করতে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তাদের কারনেই ঐক্যের জুলাই থেকে আজ বিভক্তির জুলাই। এই দেশের জনগণ চায় শেখ হাসিনা যে অপরের করেছেন যে মৃত্যুদন্ড আছে সেটা যেন বহাল থাকে। কার্যকর হয়।
আজ বৃহস্পতিবার ১৬ জুলাই সিলেট মহানগরীর রিকাবীবাজার পয়েন্টে উদ্ভোধনী অনুষ্ঠানে লিজ নেয়া প্রতিষ্ঠান প্রগতির প্রোপাইটার মাহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে মোস্তাক আহমদ চৌধুরীর পরিচালনায় আরো ছিলেন নির্ঝর রায়, নুরুল হক রাজু,, আনোয়ার হোসেন, শহিদুল ইসলাম, এনাম আহমদ, সুমন আহমদ, পরিমল পাল প্রমূখ।