সিলেট মহানগর বিএনপির সভাপতি জননেতা নাসিম হোসাইনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রেজাউল করিম নাচন।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় সিলেট জেলা ক্রীড়া সংস্থার হলরুমে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে সিলেট বিভাগ ও জেলার ক্রীড়াঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন নেতৃবৃন্দ। এ সময় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে সিলেটের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, ক্রীড়াবিদদের উৎসাহ প্রদান এবং তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আরও সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।