
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট’ সিলেট জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সিসিক কার্যালয়ে তাঁকে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলা শাখার আহ্বায়ক সুদীপ রঞ্জন সেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিব্রবত ভৌমিক, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন কান্তি নাগ, সদস্য সচিব রাজিব কুমার দে, যুগ্ম আহ্বায়ক বাবলু সিংহ, এডভোকেট সুদীপ বৈদ্য, জেলার সদস্য সচিব কল্লোল জ্যেতি বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক সুমন চক্রবর্তী, সদস্য মলয় লাল ধর, এডভোকেট বাপ্পা গোস্বামী, সুজিত কুমার দে, ঝলক আচার্য্য, সুমন সিংহ, মহানগরের সদস্য মুন্না ঘোষ, নির্ঝর রায়, জেলার সদস্য উজ্জ্বল রঞ্জন চন্দ, মহানগরের সদস্য হিরন্ময় দেব, জেলার সদস্য অঞ্জন দাস, সায়মন্ড সিনহা, কনক কান্তি দাশ, রিংকু আচার্য্য প্রমুখ। বিজ্ঞপ্তি



