Friday, March 20, 2026
Friday, March 20, 2026
Homeবিশেষ প্রতিবেদনসৌদির সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

সৌদির সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের মোমিনটোলা ও চরবাগানপাঙ্গা গ্রামসহ শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ছিয়াত্তর বিঘী গ্রামের কিছু মুসল্লি সকাল ৮ টা৩০ মিনিট থেকে ৮ টার মধ্যে ঈদের জামাতে অংশ নেন।

দেবিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান জানান, মোমিনটোলা ও চরবাগানপাঙ্গাসহ কয়েকটি এলাকার মানুষ প্রতিবছরই সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা পালন ও ঈদ উদযাপন করে আসছেন।

অন্যদিকে, বিনোদপুর ইউনিয়নের ছিয়াত্তর বিঘী গ্রামের ঈদ জামাতের ইমাম ইসুব আলী জানান, সকাল সাড়ে ৭টায় সেখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করছেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ছিয়াত্তর বিঘী গ্রামে অনুষ্ঠিত ঈদের জামাতে প্রায় ১০০ থেকে ২০০ জন মুসল্লি অংশগ্রহণ করেন। নিরাপত্তা নিশ্চিতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছিল।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: