
(মৌলভীবাজার) প্রতিনিধি।
দেশের স্বেচ্ছাসেবীদের মধ্যে জনপ্রিয় এবং কমলগঞ্জ উপজেলা ভিত্তিক সুনামধন্য সামাজিক সংগঠন “হৃদয়ে কমলগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটি “এর পূর্ববর্তী সকল আর্থিক হিসাব, নথিপত্র ও সংশ্লিষ্ট ডকুমেন্টসমূহ নতুন কার্যকরী কমিটির নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
২৬ অক্টোবর রবিবার, সন্ধ্যা ৮টায় সংগঠনের সহযোগী প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটি সদস্য মো. সাইদুল ইসলাম দায়িত্বকালীন সময়ের সকল আয়–ব্যয়ের বিস্তারিত হিসাব সভায় উপস্থাপন করেন। এর আগে তিনি কার্যকরী কমিটির নিকট লিখিতভাবে অনুরোধপত্র প্রদান করেন, যাতে তার দায়িত্বকালীন সময়ের হিসাব পর্যালোচনা ও অনুমোদন করা যায়।
এ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের স্থায়ী কমিটির সদস্য রাকিব মিয়া, জায়েদ আহমেদ ,রাজন, আবেদিন, সহ সভাপতি শরিফ, সম্পাদক শাকিব ,, সদস্য গোলাম রব্বানী শুভ ,শরীফ মিয়া সহ আরও অন্যান্য সদস্য। সভাটি একটি আনুষ্ঠানিক পরিবেশে অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত সদস্যরা উপস্থাপিত প্রতিটি হিসাব যাচাই ও মিলিয়ে দেখেন। দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে মো. সাইদুল ইসলামের উপস্থাপিত হিসাব অনুমোদন করা হয় এবং তাকে দায়িত্বকালীন সময়ের সকল আর্থিক দায় থেকে আনুষ্ঠানিকভাবে দ্বায়মুক্তি প্রদান করা হয়।
মো. সাইদুল ইসলাম বলেন, আমার লক্ষ্য ছিল সংগঠনের প্রতিটি আর্থিক কার্যক্রম স্বচ্ছভাবে উপস্থাপন করে সদস্যদের সামনে জবাবদিহিতার একটি দৃষ্টান্ত স্থাপন করা। এটি একটি দায়িত্বশীল ও স্বচ্ছ প্রশাসনের উদাহরণ। আমি আশা করি নতুন কমিটি আমাদের প্রিয় কমলগঞ্জের উন্নয়ন ও মানবিক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখবে।
সংগঠনের সভাপতি শরিফ বলেন,সাবেক দায়িত্বপ্রাপ্তদের স্বচ্ছভাবে হিসাব হস্তান্তর করা অত্যন্ত প্রশংসনীয়। এটি আমাদের সংগঠনের জবাবদিহিতা ও নৈতিকতার প্রতিফলন।”
সম্পাদক শাকিব বলেন,আগের কমিটির পরিশ্রম ও অবদানকে আমরা শ্রদ্ধা জানাই। নতুন কমিটি সেই ধারাবাহিকতা বজায় রেখে ‘হৃদয়ে কমলগঞ্জ’-এর কার্যক্রম আরও প্রসারিত করবে।
প্রধান প্রতিষ্ঠাতা (বর্তমানে প্রবাসে) জাকির হোসেন এক বার্তায় বলেন,হৃদয়ে কমলগঞ্জ-এর পূর্ববর্তী সকল হিসাব ও নথিপত্র হস্তান্তর সম্পন্ন হওয়া একটি গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় উদ্যোগ।সহ-প্রতিষ্ঠাতা মো. সাইদুল ইসলামের স্বচ্ছতা ও দায়িত্ববোধ প্রশংসার যোগ্য। তিনি সবসময় সংগঠনের ভাবমূর্তি ও সদস্যদের বিশ্বাস রক্ষায় আন্তরিকভাবে কাজ করেছেন। আমি তাঁর উত্তরোত্তর সাফল্য, সম্মান ও কল্যাণ কামনা করছি।



