Wednesday, February 4, 2026
Wednesday, February 4, 2026
Homeআন্তর্জাতিক১৬৯ জন ভারতীয়, ৫৩ ব্রিটিশ ও ৭ জন পর্তুগিজ নাগরিক ছিলেন বিমানটিতে।

১৬৯ জন ভারতীয়, ৫৩ ব্রিটিশ ও ৭ জন পর্তুগিজ নাগরিক ছিলেন বিমানটিতে।

ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরগামী এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত বিমানটিতে ২৩২ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য ছিলেন।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে দুর্ঘটনার পর এক্স-পোস্টে এয়ার ইন্ডিয়া নিশ্চিত করেছে, ‘বোয়িং ৭৮৭-৮’ বিমানটিতে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ ও ১ জন কানাডিয়ান নাগরিক ছিলেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরন বলেছেন, গভীর দুঃখের সঙ্গে আমি নিশ্চিত করছি যে, আহমেদাবাদ থেকে লন্ডন গ্যাটউইকে পরিচালিত ফ্লাইটটি একটি মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে। এই বিধ্বংসী ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমাদের গভীর সমবেদনা।

তিনি আরও বলেন, এই মুহূর্তে আমাদের প্রাথমিক লক্ষ্য হলো সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষ এবং তাদের পরিবারকে সহায়তা করা।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিমানটি ঘরবাড়ির খুব কাছ থেকেই উড়ে যাচ্ছিল। এরপরই হাঠাৎ সেটি নিচে নামতে শুরু করে এবং এক পর্যায়ে বিধ্বস্ত হয়। পরে ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: