Wednesday, February 4, 2026
Wednesday, February 4, 2026
Homeবিশেষ প্রতিবেদন৪৮তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের গেজেট থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে ডিমলায় মানববন্ধন।

৪৮তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের গেজেট থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে ডিমলায় মানববন্ধন।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সুপারিশপ্রাপ্ত রংপুর মেডিকেল কলেজের মেধাবী শিক্ষার্থী ডা. মো. পাভেল ইসলামকে অজ্ঞাত কারণে গেজেট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে নীলফামারী জেলার ডিমলা উপজেলায় মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার দুপুরে ডিমলা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ১১টায় ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের তুহিন বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে স্থানীয়রা।

জানা গেছে, ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের তুহিন বাজার এলাকার বাসিন্দা পাভেল ইসলাম ৪৮ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন। তবে পরবর্তীতে প্রকাশিত গেজেটে তার নাম অন্তর্ভুক্ত না থাকায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, যোগ্যতা ও সুপারিশ থাকা সত্ত্বেও পাভেল ইসলামের নাম গেজেট থেকে বাদ দেয়া হয়েছে, যা সম্পূর্ণ অন্যায় ও অযৌক্তিক। তারা অবিলম্বে বিষয়টি পুনর্বিবেচনা করে তার নাম গেজেটে অন্তর্ভুক্ত করার দাবি জানান। কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে পাভেল ইসলামের নাম পুনরায় যাচাই-বাছাই করে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্তির জন্য জোর দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। এবিষয়ে ডিমলা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ ইমরানুজ্জামান জানান, বিষয়টি আমরা সংশ্লিষ্ট দপ্তরে অবগত করেছি। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: