Sunday, June 21, 2026
Sunday, June 21, 2026
Homeআইন আদালতআলীকদমে মাতামুহুরী নদীতে অজ্ঞাতনামা লাশ উদ্ধার, ময়নাতদন্তে প্রেরণ।

আলীকদমে মাতামুহুরী নদীতে অজ্ঞাতনামা লাশ উদ্ধার, ময়নাতদন্তে প্রেরণ।

শুভরঞ্জন বড়ুয়া
আলীকদম ( বান্দরবান ) প্রতিনিধি।

বান্দরবানের আলীকদম উপজেলায় মাতামুহুরী নদী থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর রাতে নদীর ফরেস্ট ঘাট এলাকা থেকে বেওয়ারিশ লাশটি উদ্ধার করে পুলিশ।

আলীকদম থানার এ.এস.আই শাহাদাৎ হোসেন জানান, ভোর রাতে মাতামুহুরী নদীর ফরেস্ট ঘাট এলাকা থেকে এই বেওয়ারিশ লাশটি উদ্ধার করা হয়। বর্তমানে লাশটি আলীকদম থানা হেফাজতে রয়েছে।

তিনি আরও জানান, লাশটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। যদি লাশটির কোনো পরিচয় পাওয়া না যায়, তাহলে আনজুমানের মাধ্যমে দাফন করা হবে বলে জানান এ.এস.আই শাহাদাৎ হোসেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: