Sunday, March 22, 2026
Sunday, March 22, 2026
Homeরাজনীতিডিমলায় বিএনপির সদস্য সংগ্রহ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ডিমলায় বিএনপির সদস্য সংগ্রহ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে বিএনপির কেন্দ্রীয় নেতা ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি এবং নীলফামারী-১ ডোমার -ডিমলা আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নির্দেশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা হক বাচ্চু প্রধানের নেতৃত্বে সদস্য সংগ্রহ অভিযানে নীলফামারীর ডিমলা উপজেলার ১০ নং পুর্ব ছাতনাই ইউনিয়নে ২৫ শে সেপ্টেম্বর বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মনোয়ার হোসেন সাবেক সভাপতি ডিমলা উপজেলা ও সদস্য জেলা বিএনপি আহবায়ক কমিটি, শেফাউল জাহাঙ্গীর আলম সেপু সদস্য জেলা বিএনপি আহবায়ক কমিটি, মুক্তার হোসেন সদস্য জেলা বিএনপি আহবায়ক কমিটি, অধ্যাপিকা সেতারা সুলতানা সদস্য জেলা বিএনপি আহবায়ক কমিটি, গোলাম রব্বানী প্রধান সদস্য জেলা বিএনপি আহবায়ক কমিটি। জেলা বিএনপির এই কর্মকান্ডে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: