Thursday, February 5, 2026
Thursday, February 5, 2026
Homeরাজনীতিডিমলা গয়াবাড়ি ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন

ডিমলা গয়াবাড়ি ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

তৃণমুলে বিএনপিকে আরো শক্তিশালী করতে সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে নীলফামারী জেলার ডিমলা উপজেলায়। (রবিবার ১৯ অক্টোবর) গয়াবাড়ি ইউনিয়নের শুটিবাড়ি বাজারে ওয়ার্ড পর্যায়ের সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়। এইলক্ষ্যে আয়োজন করা হয় এক সমাবেশের। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা হক প্রধান বাচ্চু।
জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মুক্তার হোসেন, সেফাউল জাহাঙ্গীর আলম শেপু, অধ্যক্ষ মনোয়ার হোসেন, অধ্যাপিকা সেতারা সুলতানা চৌধুরী এবং গোলাম রাব্বানী প্রধান, ও জেলা বিএনপির আহবায়ক কমিটির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী বক্তব্য দেন এতে।

অনুষ্ঠানে গয়াবাড়ি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের কর্মসূচি উদ্বোধন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু বলেন, অতীতের যেকোন সময়ের চেয়ে বিএনপি এখন অনেক বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে এই আসনে আমাদের তুহিন ভাইকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। এজন্য বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে। বলেন, তুহিন ভাই এমপি হলে বদলে যাবে এই এলাকার চিত্র।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: