Wednesday, May 6, 2026
Wednesday, May 6, 2026
Homeবিশেষ প্রতিবেদনবিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো ভ্যানচালকের মৃত্যু।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো ভ্যানচালকের মৃত্যু।

সুজন আলী, রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল‌‌‌ উপজেলার বাচোর ইউনিয়নের বাকসা সুন্দরপুর গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে শাহাজামাল (৬০) নামে এক অটো ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত শাহাজামাল বাকসা সুন্দরপুর এলাকার মৃত নগর আলীর ছেলে। তিনি পেশায় অটো ভ্যানচালক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শাহাজামাল রাতে নিজের অটো ভ্যানটি চার্জে দিয়েছিলেন সোমবার সকালে অটো ভ্যানটির চার্জার খুলে বাসায় অন্য রুমে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: