
সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসেনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে রাণীশংকৈল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
সমাবেশে সভাপতিত্ব করেন রাণীশংকৈল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আতিক হাসান মুন্না । বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জীম হক, ডিগ্রি কলেজ শাখার সহ-সভাপতি মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ অপু, আবাদ তাকিয়া মাদ্রাসা ছাত্রদল শাখার সভাপতি মোসাদ্দিক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম প্রমুখ। এছাড়াও ছাত্রদলের উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “৫ আগস্টের পর ভেবেছিলাম দেশে নিরাপত্তা ফিরবে। কিন্তু একের পর এক ছাত্রদল নেতা-কর্মীকে হত্যা করা হচ্ছে। সর্বশেষ জুবায়েদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে; তা না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”
এসময় বক্তারা দ্রুত ন্যায়বিচারের দাবি জানিয়ে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর হওয়ার আহ্বান জানান।



