
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারীর ডিমলা উপজেলায় সরকারি সেবা প্রাপ্তিতে বঞ্চিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বাড়ানোর লক্ষ্যে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৮ নভেম্বর ডিমলা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে এবং জার্মান উন্নয়ন ব্রোট ফার ডাই ওয়েল্ট- সংস্থা এর সহায়তায় এই কর্মশালার আয়োজন করা হয়। সরকারি সেবা এ প্রবেশাধিকারে বঞ্চিতদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতকরণ এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মশালায় সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সিভিল সোসাইটি সদস্যরা অংশ নেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডিমলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরানুজ্জামান, আরও বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদুজ্জামান রাশেদ, মহিলা বিষক ভারপ্রাপ্ত কর্মকর্তা পূবালী রাণী রায় সেবা কর্মকর্তা, ওয়াসিম ইসলাম, মৎস্য কর্মকর্তা মামুনুর রশিদ,যুব উন্নয়ন কর্মকর্তা হাফিজুর রহমান,সহকারী পরিদর্শক সাইদুল ইসলাম,কমিউনিটি ডিপ্লোমমেন্ট সুপারভাইজার সফিকুল ইসলাম ইআরডি আরএস নীলফামারী।
কর্মশালায় বক্তারা বলেন, সমাজের বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারি সেবার আওতায় আনতে সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। তথ্যপ্রযুক্তির সহায়তা, জনসচেতনতা বৃদ্ধি এবং সেবা কাঠামোতে সবার সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। আয়োজক প্রতিষ্ঠান আরডিআরএস বাংলাদেশ জানায়, এ ধরনের কর্মশালা মাঠপর্যায়ে সেবাপ্রার্থীদের জন্য বাস্তবসম্মত সুবিধা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।



