Wednesday, February 4, 2026
Wednesday, February 4, 2026
Homeবিশেষ প্রতিবেদনবোয়ালমারীতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ।

বোয়ালমারীতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ।

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে এক দম্পতির পারিবারিক বিবাদ মিটিয়ে দেয়ার কথা বলে ডেকে এনে এক গৃহবধূকে (২৮) ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা গ্রামের সৈয়দ মন্টু আলীকে (৪০) আসামি করে গত বুধবার রাতে থানায় ধর্ষণ মামলা করেন ওই গৃহবধূ। মামলার পর বুধবার রাতেই আসামী মন্টু আলীকে পুলিশ তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। আসামীকে গতকাল বৃহস্পতিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান।
এজাহার সূত্রে জানা যায়, পরমেশ্বদী ইউনিয়নের আউটযুগ গ্রামের এক গৃহবধূর (২৮) সাথে তার স্বামীর পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা চলছিল। এ ঘটনায় কিছুদিন আগে ওই গৃহবধূ ফরিদপুর লিগ্যাল ব্লাস্টে অভিযোগ করেছেন। তাদের এ ঝামেলা মীমাংসা করে দেবে বলে সৈয়দ মন্টু আলী গত ১৫ নভেম্বর বিকাল ৫ টার দিকে মোবাইল ফোনে ওই গৃহবধূকে তার বাড়িতে ডেকে আনেন। এসময় বাড়িতে কেউ ছিলো না। এক পর্যায়ে ওই গৃহবধূকে ঘরে ডেকে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে মন্টু আলী জোর করে একাধিকবার ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে বললে খুন জখমের হুমকি দেন। রাত ৮টার দিকে ওই গৃহবধূ বের হয়ে ফরিদপুর ওসিসিতে ভর্তি হয়ে চিকিৎসা নেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: