
স্টাফ রিপোর্ট।
গতকাল ২২ শে নভেম্বর ২০২৫ ইংরেজি রোজ শনিবার দুপুর ২ টায় সিলেটের একটি অভিজাত হোটেলে ‘ক্বিরাআতুল কুরআন পরিষদ সিলেট’-এর উদ্যোগে ৮ই ডিসেম্বর ২০২৫ সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য সিলেট বিভাগ তথা বাংলাদেশের অন্যতম বৃহৎ কোরআন তেলাওয়াতের আসর “আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২০২৫” সফল বাস্তবায়নের লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়, পরিষদের সভাপতি মাওলানা সৈয়দ মওদুদ আহমদ সাহেব এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাছরু আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় পরিষদের শীর্ষ নেতৃবৃন্দ ও দায়িত্বশীল সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় আগামী আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনকে সফল ও সার্থক করে তুলতে সার্বিক পরিকল্পনা উপস্থাপন করা হয়। মাহফিলের সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা, অতিথি আপ্যায়ন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া, প্রচার-প্রচারণা, দাওয়াত কার্যক্রম, আর্থিক আয় ব্যায় ব্যবস্থাপনা—প্রত্যেকটি বিষয়ে কার্যকর পরামর্শ প্রদান করা হয়। আয়োজনে গতিশীলতা ও দায়িত্ব বণ্টনের সুবিধার্থে আহ্বায়ক ও সদস্য সচিব নির্বাচনের মাধ্যমে একাধিক উপকমিটি গঠন করা হয়। গঠিত কমিটিগুলোর দায়িত্বশীলদের প্রতি দায়িত্বভার অর্পণ করা হয় এবং তা পালনে বদ্ধপরিকর থাকার জন্য সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও পরামর্শ দেয়া হয়।
সভায় আরও উপস্থিত থেকে মতামত প্রদান করেন
সিনিয়র সহ-সভাপতি মাওলানা ফাহিমুজ্জামান,
সহ-সভাপতি জুয়েল আহমদ, জামাল আহমদ,আমিনুল ইসলাম লায়েক, মাওলানা আব্দুল মালিক, হাফিজ রুমান আহমদ, সৈয়দ মাহমুদ আহমদ,
সাংগঠনিক সম্পাদক হাফিজ মো: আল আমীন,
সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মামুনুর রশিদ,সহ সাধারণ সম্পাদক নায়ীমুজ্জামান,
কোষাধ্যক্ষ জনাব মাওলানা হাফিজ জুবেল আহমদ,
প্রচার সম্পাদক মো. ইসমাইল হোসেন,প্রশিক্ষণ সম্পাদক
নোমান আহমদ,
সহ-প্রশিক্ষণ সম্পাদক সৈয়দ নুরুল মুত্তাকিন, মোহাম্মদ আলী রাব্বি, আব্দুল্লাহ আল নোমান, বায়োজিদ চৌধুরী
নির্বাহী সদস্য জনাব খলিল আহমদ আব্বাসী, ইমরানুল ইসলাম ইমন, হাফিজ মিফতাহুল করিম সেজু, জনাব নাজিম চৌধুরী, ক্বারী শামসুল ইসলাম, আইনুল হুদা, হোসাইন আহমদ প্রমুখ।
সভায় বক্তারা আগত দেশি-বিদেশি ক্বারী ও অতিথিদের সর্বোচ্চ সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা, দর্শনার্থীদের জন্য শৃঙ্খলাবদ্ধ পরিবেশ তৈরি এবং সর্বোপরি
সিলেটবাসীর সম্পৃক্ততা বৃদ্ধি করার ওপর গুরুত্ব আরোপ করেন।
এসময় আয়োজকরা সিলেট সিটি কর্পোরেশন, সিলেট মেট্রোপলিটন পুলিশ,জেলা প্রশাসন এবং সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা কর্তৃপক্ষের সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আসন্ন সম্মেলন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার জন্য আবেদন জানান।
শেষে মোনাজাতের মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত হয়।
আয়োজকরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২০২৫ সফল করতে সিলেটের সর্বস্তরের নাগরিকের আন্তরিক সহযোগিতা কামনা করেন।



