Monday, March 30, 2026
Monday, March 30, 2026
Homeআইন আদালতর‍্যাব পুলিশের যৌথ অভিযানে ডিমলায় সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১।

র‍্যাব পুলিশের যৌথ অভিযানে ডিমলায় সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীর ডিমলার ডালিয়া-জলঢাকা ও ডিমলা-ডোমার সড়কে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে।

রবিবার (২৯ মার্চ) রাতে ডাকাতদল চলন্ত ট্রাক, মাইক্রোবাস ও মোটরসাইকেলের গতিরোধ করে চালক-যাত্রীদের জিম্মি করে টাকা ও মালপত্র লুট করে। এ ঘটনায় র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে ডাকাতদলের এক সদস্যকে গ্রেপ্তার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২৯ মার্চ) রাত আনুমানিক দেড়টার দিকে ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ডালিয়া-জলঢাকা সড়কের স্লুইসগেট এলাকায় ২০ থেকে ২৫ জনের একটি ডাকাতদল সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

পরে তারা বিভিন্ন যানবাহন থামিয়ে চালক ও যাত্রীদের ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে অন্তত ৫০টি মোবাইল ফোন এবং প্রায় ১০ লাখ টাকার বেশি নগদ অর্থ লুট করে। এ সময় ডাকাতরা কয়েকটি গাড়ির গ্লাস ভাঙচুর করে এবং চালক-যাত্রীদের মারধর করে আহত করে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের দাবি, যারা জানালা খুলতে দেরি করেছে, তাদের ওপর বেশি হামলা চালানো হয়। ঘটনার সময় রাত আড়াইটার দিকে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ডিমলা থানায় খবর দেয়।

পরে তারা একত্রিত হয়ে ডাকাতদের ধাওয়া করলে ডাকাতদল পালিয়ে যায়। পরে ভুক্তভোগীরা ডিমলা থানা ও র‍্যাব-১৩ সিপিসি-২, নীলফামারীতে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে র‍্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান শুরু করে। তথ্য-প্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে সোমবার (৩০ মার্চ) ভোরে ডিমলা উপজেলার দক্ষিণ সোনাখুলি গ্রাম থেকে নুরল হকের ছেলে আ. মালেককে (৩৫) গ্রেপ্তার করা হয়। ডিমলা থানার এসআই পরিতোষ রায় জানান, ভুক্তভোগীরা থানায় অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় ডাকাতদলের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: