Sunday, April 5, 2026
Sunday, April 5, 2026
Homeবিশেষ প্রতিবেদনডিমলায় পানিতে ডুবে চতুর্থ শ্রেণির স্কুল ছাত্রীর মৃত্যু।

ডিমলায় পানিতে ডুবে চতুর্থ শ্রেণির স্কুল ছাত্রীর মৃত্যু।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারী জেলার ডিমলা উপজেলায় পানিতে ডুবে মিম আক্তার (১১) নামে শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) বিকালে উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের জলদানের পাড় গ্রামে এ ঘটনা ঘটে। মিম ওই এলাকার মোকছেদুল ইসলামের মেয়ে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

এলাকাবাসী জানায়, রোববার বিকাল তিনটার দিকে মিম তার কয়েকজন বান্ধবীর সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। এ সময় সে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা বান্ধবীরা বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে ডিমলা দমকল বাহিনীর সদস্যরা এসে দেড় ঘন্টার চেষ্টায় তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। খালিশা চাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহিদুজ্জামান সরকার বলেন, ‘এ ঘটনায় পুলিশকে অবহিত করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: