
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
কৃষি অধিদপ্তর নীলফামারী উপজেলার চরাঞ্চলে কৃষকদের মধ্যে এলএলপি (লো লিফট পাম্প) সেট ও পাইপ বিতরণ করেছে। রবিবার (১২ এপ্রিল) আয়োজিত এই কর্মসূচিতে ‘বাংলাদেশের চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’-এর অধীনে উপজেলার ৯টি চরাঞ্চল গ্রুপের ২৭০ জন কৃষকের মধ্যে ৯টি এলএলপি সেট ও ৩০০ মিটার পাইপ বিতরণ করা হয়।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সাংসদ অধ্যক্ষ মো. আবদুস সাত্তার। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী প্রধান,
ওসি শওকত আলী সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন যে, আধুনিক সেচ ব্যবস্থা নিশ্চিত করা হলে চরাঞ্চলে কৃষি উৎপাদন বাড়বে এবং তা কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানের শেষে কৃষকদের হাতে উপকরণ তুলে দেওয়া হয়।



