Sunday, June 21, 2026
Sunday, June 21, 2026
Homeবিশেষ প্রতিবেদনবোয়ালমারীতে আট বছরের শিশুর আত্মহত্যা।

বোয়ালমারীতে আট বছরের শিশুর আত্মহত্যা।

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুর জেলার বোয়ালমারীতে আট বছর বয়সী এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। রবিবার (২৬ এপ্রিল) দুপুর প্রায় ১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম মুনিয়া। সে খরসূতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী ছিল। তার চার বছর বয়সী একটি ভাই রয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়াডাঙ্গি গ্রামের মনোয়ার রহমানের মেয়ে মুনিয়া (৮) নিজ বাড়িতে ঘরের জানালার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। নিহতের বাবা ময়না ইউনিয়নের হাটখোলারচর গ্রামের ‘হাটখোলারচর দাখিল মাদরাসা’র একজন শিক্ষক। নিহতের চাচাতো ভাই বায়েজিদ জানান, পড়ালেখা নিয়ে মায়ের সঙ্গে অভিমান করেই সে এমন ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: