Friday, May 1, 2026
Friday, May 1, 2026
Homeরাজনীতিআন্তর্জাতিক মে দিবস উপলক্ষে ডিমলায় শ্রমিক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত।

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে ডিমলায় শ্রমিক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

‘শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রম নীতির বাস্তবায়ন অপরিহার্য’ এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে নীলফামারী জেলার ডিমলায় একটি বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১লা মে) সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডিমলা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা শহরে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ডিমলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে একটি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডিমলা উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা জাহিদুল ইসলাম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের মাননীয় সংসদ সদস্য, অধ্যক্ষ মাওলানা আবদুস সাত্তার (এমপি)।

প্রধান অতিথি হিসেবে তার দেওয়া বক্তব্যে তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি হলো শ্রমিকরা। দেশের অর্থনৈতিক উন্নয়নে, শিল্প ও অবকাঠামো নির্মাণে শ্রমিকদের অবদান অপরিসীম। বর্তমান সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করছে। তিনি সকল শ্রমিককে ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডিমলা উপজেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, উপদেষ্টা অধ্যাপক মাওলানা কাজী হাবিবুর রহমান, উপদেষ্টা মাও: কাজী রুকনুজ্জামান, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং শ্রমিকরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: