Friday, May 8, 2026
Friday, May 8, 2026
Homeআইন আদালতনীলফামারী জেলার নবাগত পুলিশ সুপার কে ফুলেল শুভেচ্ছা।

নীলফামারী জেলার নবাগত পুলিশ সুপার কে ফুলেল শুভেচ্ছা।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারী জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন মোঃ ফরহাদ হোসেন খাঁন। বৃহস্পতিবার ৭ মে সকালে তিনি নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ উপলক্ষে পুলিশ লাইন্স ও পুলিশ সুপারের কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে স্বাগত জানান বিদায়ী পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম। পরে জেলা পুলিশের একটি চৌকস দল আনুষ্ঠানিকভাবে নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার শেষে আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয় এবং বিদায়ী পুলিশ সুপারের নিকট থেকে নীলফামারী জেলার সার্বিক পুলিশ প্রশাসনের দায়িত্বভার গ্রহণ করেন নবাগত পুলিশ সুপার।

দায়িত্বভার গ্রহণ শেষে নবাগত পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চোরাচালান ও কিশোর গ্যাং প্রতিরোধে জোরদার পদক্ষেপ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও শক্তিশালী করা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সাইবার অপরাধ দমন এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তিনি বলেন, জনগণের জানমাল রক্ষা, অপরাধ দমন এবং নিরাপদ সমাজ গঠনে জেলা পুলিশের সকল সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সাধারণ মানুষের আস্থা অর্জনের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করাই হবে জেলা পুলিশের অন্যতম অগ্রাধিকার।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি), জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ট্রাফিক বিভাগসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফ এসময় উপস্থিত থেকে নবাগত পুলিশ সুপারকে শুভেচ্ছা জানান।উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন বাংলাদেশ পুলিশের একজন অভিজ্ঞ ও পেশাদার কর্মকর্তা হিসেবে পরিচিত। তার নেতৃত্বে নীলফামারী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং অপরাধ দমনে জেলা পুলিশ নতুন গতিশীলতা পাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট মহল।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: