Tuesday, May 19, 2026
Tuesday, May 19, 2026
Homeসারা বাংলারাণীশংকৈলে শুরু হলো তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা।

রাণীশংকৈলে শুরু হলো তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা।

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম।
উদ্বোধন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও খাদিজা বেগম। এসময় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ, উপজেলা শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি ও বিএনপি নেতা ফেরদৌস আলম মানিক এবং প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম।
আয়োজকেরা জানান, মেলায় ভূমিসংক্রান্ত বিভিন্ন সেবা সহজ ও দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি নাগরিকদের ভূমি ব্যবস্থাপনা বিষয়ে সচেতন করতেই এ আয়োজন করা হয়েছে। আগামী ২১ মে পর্যন্ত মেলা চলবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: