Thursday, May 21, 2026
Thursday, May 21, 2026
Homeসারা বাংলাকুরবানির ঈদ সামনে গরু ছাগল চোর হতে সাবধান ডিমলা থানা ওসির সতর্কবার্তা।

কুরবানির ঈদ সামনে গরু ছাগল চোর হতে সাবধান ডিমলা থানা ওসির সতর্কবার্তা।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

কুরবানির ঈদ সামনে রেখে গরু-ছাগল চুরি রোধে নীলফামারীর ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শওকত আলী সরকার ও ডিমলা থানা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

তবে চোর চক্রের তৎপরতা গরু-ছাগল চুরি রোধে খামারি ও সাধারণ পশু পালনকারীদের নিজ নিজ গবাদিপশুর সুরক্ষায় ডিমলা থানা পুলিশ সর্বোচ্চ সতর্কতার পরামর্শ দিয়েছেন। এবং আপনার খামার বা গবাদিপশুর সুরক্ষায় ডিমলা থানা পুলিশের দেওয়া সতর্কতা বলা হয়েছে গবাদিপশুর নিরাপত্তা ঈদের কয়েক দিন আগে ও সময়টাতে গরু-ছাগলকে রাতে নিরাপদ স্থানে রাখুন এবং সম্ভব হলে পাহারা বা নজরদারির ব্যবস্থা জোরদার করুন।

এলাকায় কোনো অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির আনাগোনা দেখলে তাৎক্ষণিকভাবে স্থানীয় জনপ্রতিনিধি বা পুলিশকে অবহিত করুন। সরাসরি সহায়তা জরুরি প্রয়োজনে অথবা যেকোনো ধরণের অপরাধমূলক কর্মকাণ্ডের কাউকে সন্দেহ হলে ডিমলা থানা পুলিশ ও এলাকার স্থানীয় জনপ্রতিনিধি সাথে যোগাযোগ করুন।

এ বিষয়ে ডিমলা থানার (ওসি) মো: শওকত আলী সরকার প্রতিদিনের খবরকে বলেন, আইন নিজের হাতে তুলে না নিয়ে কোনো চোর বা অপরাধীকে হাতেনাতে ধরতে পারলে সঙ্গে সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থাকে খবর দিন, কোনোক্রমেই আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকুন। কুরবানির ঈদের মৌসুমে চুরি প্রতিরোধে আপনার সচেতনতাই আপনার সম্পদের সবচেয়ে বড় নিরাপত্তা।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: