Monday, May 25, 2026
Monday, May 25, 2026
Homeআইন আদালতমৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে ৩৩ জন নির্বাচিত।

মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে ৩৩ জন নির্বাচিত।

‎মৌলভীবাজার জেলা : গোবিন্দ মল্লিক।

‎বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মৌলভীবাজার জেলার ৩৩ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

‎আজ (২৪ মে) বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে প্রাথমিকভাবে নির্বাচিত ৩৩ জনের নাম ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি এবং হবিগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ তারেক মাহমুদ।

‎নির্বাচিত ৩৩ জনের মধ্যে নারী ৫ জন এবং পুরুষ ২৮ জন।

‎উল্লেখ্য, গত ১৬ মে ২৪৩ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। আজ সকাল থেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‎ফলাফল ঘোষণার পর প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং অভিভাবকসহ সবাইকে জেলা পুলিশের পক্ষ থেকে মিষ্টি মুখ করানো হয়।

‎এসময় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার জনাব আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) জনাব জাকির হোসাইন; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ) জনাব মোঃ শহিদুল হক মুন্সী এবং নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত অন্যান্য পুলিশ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: