Tuesday, May 26, 2026
Tuesday, May 26, 2026
Homeবিশেষ প্রতিবেদনটাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় নিহত শিবগঞ্জের নজরুলের পরিবারের পাশে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড....

টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় নিহত শিবগঞ্জের নজরুলের পরিবারের পাশে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।

শিবগঞ্জ( চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা ঃ

টাঙ্গাইলে ট্রাক উল্টে দূর্টনায় নিহত শিবগঞ্জ উপজেলার চরপাকা ইউনিয়নের দশরসিয়া স্কুলপাড়া গ্রামের মৃত সহীমুদ্দিনের ছেলে নজরুল ইসলামের পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।তার নির্দশে সোমবার রাতে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাঃ নাহিদুজ্জামান সুমনের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল শোকাহত পরিবারের বাড়িতে যান এবং তাদের খোঁজখবর নেন এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন।
এ সময় মোবাইল ফোনে ড. সাইমুম পারভেজ নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি গভীর শোক প্রকাশ করে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিহত হওয়ায় পরিবারটির মধ্যে চরম দুর্ভোগ নেমে এসেছে বলে স্থানীয়রা জানান।
স্থানীয়রা বলেন, দুঃসময়ে ড. সাইমুম পারভেজের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া ও সহযোগিতার আশ্বাসে পরিবারটি কিছুটা সাহস পেয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েল, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বারিউল ইসলাম তুসার বিশ্বাস, লাল মোহাম্মদ, কামাল উদ্দিন মেম্বারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: